২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের রাজনীতিতে যাঁদের নাম ঘুরে ফিরে এসেছে, তাঁদের একজন শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩১ বছর।গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে হাদি পরিচিতি পান ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যু তরুণ রাজনীতিতে এক ধরনের শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন তাঁর সহকর্মীরা।শরিফ ওসমান হাদির জন্ম ১৯৯৩ সালে ঝালকাঠির নলছিটি উপজেলায়। তাঁর বাবা মরহুম মাওলানা আব্দুল হাদি ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।শিক্ষাজীবনের শুরু নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসায়। এরপর নেছারাবাদ কামিল মাদরাসা থেকে আলিম পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক তৎপরতায় যুক্ত হন।রাজধানীর রামপুরা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন হাদি। তিনি স্ত্রী, এক সন্তান ও মাকে নিয়ে ঢাকায় থাকতেন।২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে রাজনৈতিক নানা দাবিতে গড়ে ওঠা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রামপুরা এলাকার আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। জুলাইয়ের আন্দোলনে নিহতদের দাবি আদায়, আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে তিনি নিয়মিত রাজপথে ছিলেন।গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা থেকেই তিনি ‘ইনকিলাব মঞ্চ’ নামে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত হন। সংগঠনটির মাধ্যমে তিনি রাষ্ট্রব্যবস্থার সংস্কার, ন্যায়ভিত্তিক সমাজ ও সার্বভৌমত্বের প্রশ্নে সরব ছিলেন।রাজনীতিতে প্রচলিত ধারার প্রতি তাঁর ছিল স্পষ্ট আপত্তি। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়েও তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিতে নতুন ধারা প্রয়োজন—এমন বক্তব্য বিভিন্ন সময় তুলে ধরেন তিনি।বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়। দিনভর উদ্বেগের মধ্যেই রাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানটান উত্তেজনায় জিতল বাংলাদেশ, সিরিজে সমতা
টানটান উত্তেজনায় জিতল বাংলাদেশ, সিরিজে সমতা

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষের রোমাঞ্চে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে টাইগাররা। এই Read more

কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস
কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Read more

তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!
তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠেছে বিস্ময়ের জায়গা। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের Read more

৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট
৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ লাইনের কারণে ৪৬ যাত্রীর ফ্লাইট মিসের খবর পাওয়া গেছে। তবে বিমানবন্দরের এক ম্যাজিস্ট্রেটের  দায়িত্বশীল Read more

অন্তবর্তী কালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
অন্তবর্তী কালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অন্তবর্তী কালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ। তাঁদের পক্ষে নির্বাচন যত বিলম্ব হবে, তত ষড়যন্ত্র বেশি হবে। সেই জন্যই এখন নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন