দেশে প্রথমবারের মতো অটোমেটেড জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক–সংলগ্ন মগবাড়ি এলাকায় দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় (অটোমেটেড) জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়।পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে। বুধবার কুমিল্লার বরুড়া উপজেলার কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক–সংলগ্ন মগবাড়ি এলাকায় ডিপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিচালিত এই ডিপোর মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহের পাশাপাশি পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান।প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে এই ডিপো নির্মাণ করা হয়েছে। কুমিল্লার এই ডিপো থেকে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের কাছে ডিজেল, পেট্রল ও অকটেন সরবরাহ করবে তিনটি বিপণন কোম্পানি—পদ্মা অয়েল পিএলসি, মেঘনা অয়েল পিএলসি ও যমুনা অয়েল পিএলসি। পুরো ডিপোর অপারেশনাল তত্ত্বাবধানে থাকবে পদ্মা অয়েল পিএলসি। চট্টগ্রামের প্রধান স্থাপনা থেকে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরাসরি এই ডিপোয় আসবে। এই প্রকল্প বাস্তবায়ন করেছে সেনাবাহিনী। পাইপলাইনটি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে স্থাপিত হয়েছে। ১৬ একরের বেশি জায়গাজুড়ে স্থাপিত কুমিল্লা ডিপোয় একসঙ্গে প্রায় ২০ হাজার টন ডিজেল, দেড় হাজার টন পেট্রল ও দেড় হাজার টন অকটেন মজুতের সক্ষমতা রয়েছে। একসঙ্গে ৪০টি ট্যাংকলরি ধারণক্ষমতার পার্কিং এলাকা ও ১২টি আধুনিক লোডিং বে–সংবলিত ফিলিং পয়েন্ট থেকে জ্বালানি বিতরণ করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খাঁন, পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অপারেশনস ও পরিকল্পনা) এ কে এম আজাদুর রহমান, প্রকল্প পরিচালক কর্নেল মোহাম্মদ সুলতান মাহমুদ ও জেলা প্রশাসক মু. রেজা হাসান। এতে সভাপতিত্ব করেন পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নড়াইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় Read more

আবারও নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী
আবারও নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

কিছুদিন আগেই মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। সেই ঘটনার রেশ Read more

বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর
বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার (৫ এপ্রিল) এক Read more

ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর
ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) Read more

১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি
তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাতে এ গরু চুরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন