১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য কলাকৌশল দেখিয়ে দর্শককে কাছে লৌহ মানব হিসেবে আখ্যায়িত হয়েছেন মোহন কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন । ৩ ইঞ্চির শতাধিক পেরেকের ধারালো অংশের উপর শুয়ে শরীর প্রদর্শন করেন তিনি । শরীরের উপর ওঠেন আরো ৭ জন। তার উপর উঠে লাল সবুজের বাংলাদেশের পতাকা প্রদর্শন করেন এক শিশু। যা দেখে দর্শকের চোখে রীতিমতো ধাঁধা লেগে যায় । বিশ্বাস করতে পারেন না এটা মানব, নাকি লৌহ মানব ? মুহূর্তের মধ্যে নীরব হয়ে যায় পুরো স্টেডিয়াম । কাঠের উপর সোজাসুজি বসানো ৩ ইঞ্চি লম্বা পেরেকের উপর প্রায় ৫/৬ মিনিট শুয়ে এরকম অভিনব কলাকৌশল দেখালেও তার শরীরে কোন পেরে বিদ্ধ হয়নি । এমন তাক লাগানো কসরত দেখে সবাই অবাক হয়ে যান । পেরেকের উপর থেকে নেমে উঠে দাঁড়ালে সাংবাদিকরা ক্যামেরা হাতে ছুটে যান মার্শাল মোহনের দিকে। তিনি ড্রেস খুলে পিঠ দেখান । কিন্তু পিঠে কোন পেরেক বিদ্ধ হয়নি। দীর্ঘদিন মার্শাল চর্চা ও সাধনা করলে যে অসম্ভবকে সম্ভব করা যায় তা প্রমাণ করেন যশোর স্টেডিয়াম পাড়ায় অবস্থিত মোহন কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন । তিনি প্রমাণ করে দেখান কিছু সময়ের জন্য নিজের শরীর প্রতিরোধ গড়ার জন্য শক্ত করা যায় । যাতে শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানো যায় । মার্শাল আর্ট চর্চা করে এটা সম্ভব । মার্শাল শুধু চর্চা করলে হবে না দীর্ঘদিন মার্শাল চর্চা ও সাধনা করতে হবে । চলতি বছর মাহাবুব রহমান মোহন সর্বপ্রথম যশোরের এ গ্রেডের কারাতে কোর্স হিসেবে নির্বাচিত হয়েছেন । একই সঙ্গে তিনি কারাতে ব্ল্যাক বেল্ট চতুর্থ ড্যানে উত্তীর্ণ হয়েছেন। গত ১০ ও ১১ অক্টোবর কক্সবাজারে আয়োজিত দুই দিনব্যাপী কারাতে সেমিনার ও কোচেস গ্রেডিংয়ে, যেখানে বাংলাদেশ সোতোকান কারাতে ডু কিউকাই’র ২য় কোচেস কারাতে সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কারাতে খেলোয়ার ও প্রশিক্ষকরা অংশ নেন। পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের এ কোচেস গ্রেডিং সনদ প্রদান করা হয়। বিগত দিনে মাহাবুব রহমান মোহন বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর চিলড্রেন ক্লাবের প্রশিক্ষক ছিলেন। মার্শাল শিখলে নিজের জীবন সেফ রাখা যায় । শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরত্ব রাখা সম্ভব । এছাড়া ধূমপান থেকে বিরত রাখা সম্ভব । পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর শরীর চর্চা। ও আত্মরক্ষার কলা কৌশল শিক্ষা প্রয়োজন । উল্লেখ্য, ১৯৭৭ সালে মাহবুবুর রহমান মোহন প্রথম মার্শাল শুরু করেন । ৯০ সালের আগ পর্যন্ত তিনি খেলোয়ার ছিলেন । ১৯৯০ সাল থেকে অদ্যাবধি করাতে কোচ ও রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার হাতে কয়েক হাজার শিক্ষার্থ কারাতের দীক্ষা নিয়েছেন । এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করল রাশিয়া
বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করল রাশিয়া

প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে  এক প্রতিবেদনে এ তথ্য Read more

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে Read more

নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর Read more

বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্জাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টটির ১৮তম Read more

সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্য ৪ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে Read more

যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ
যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ

বিবাহ হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। এর মূল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন