ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জাপা) মনোনয়ন দেবে বলে জানিয়েছে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তবে শেষ পর্যন্ত দলটি নির্বাচনে যাবে কি না তা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন এই নেতা। বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।  শামীম হায়দার বলেন, ‘তফসিল ঘোষণার পর ধারণা ছিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। প্রশাসন নিয়ন্ত্রণে নেবে, নিরপেক্ষ হবে। কিন্তু তা হয়নি। সরকার প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে কোনো ধরনের সমঝোতাও হয়নি।’মনোনয়নের দেয়ার বিষয়ে জাপা মহাসচিব বলেন, ‘নিজস্ব অভ্যন্তরীণ তফসিল হয়েছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’সামনে শঙ্কার নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ শামীম হায়দার বলেন, ‘সংকট মোচন না করে সংকট ঘনীভূত হতে যাচ্ছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ছকে করার চেষ্টা হচ্ছে। দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। অশনি সংকেত ও মিডিয়া ক্যু হওয়ারও সম্ভাবনা দেখছি।’পাতানো নির্বাচন হওয়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘এরপরও জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে মনোনোয়ন জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে যদি প্রার্থীদের জীবনের হুমকি রয়েছে বলে মনে হয়, যদি সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করবে জাপা।’নির্বাচন পূর্ববর্তী যে পরিবেশ ও কাঠামো তৈরি করা দরকার ছিল, সরকার তা তৈরি করতে চায়নি অভিযোগ করেন জাপা মহাসচিব বলেন, ‘স্বদিচ্ছার অভাবে তা পারেনি, নিয়তের অভাব ছিল। ঐকমত্য সৃষ্টির কথা থাকলেও জাতীয় পার্টিকে আলোচনার জন্য ডাকা হয়নি।  সরকার উদ্যোগ নেয়নি। কমিশনও সেই চেষ্টা করেনি।’তিনি আরও বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা প্রমাণ করে, এখনো প্রশাসন ঢিলেঢালাভাবে কাজ করছে। নির্বাচনী পরিবেশ তৈরি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, সেইসঙ্গে নির্বাচন কমিশনও ব্যর্থ।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার
ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার

টানা ৯ দিনের ঈদের (ঈদুল ফিতর) লম্বা ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে ফের শুরু হবে পুঁজিবাজারের লেনদেন। ঈদ Read more

ইরানে হামলায় নিজেদের ভূমি-আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি
ইরানে হামলায় নিজেদের ভূমি-আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি

ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার Read more

৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের সংস্কার কাজের কারণে কিছু এলাকায় আজ বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে Read more

চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা
চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা

৩৫ বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন কাল। প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট উৎসবের। ভোটগ্রহণের পাশাপাশি কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে Read more

উখিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে বাড়ছে জনদুর্ভোগ ও আতঙ্ক
উখিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে বাড়ছে জনদুর্ভোগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা জনগোষ্ঠীর অতিরিক্ত জনচাপ এখন স্থানীয়দের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। সকাল-বিকেল কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন