ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।তিনি বলেন, গত রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়। হামলার ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বর প্লেটটি ম্যানহোলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।তদন্তে আরও জানা যায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। পরে শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল এবং পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তির কাছে মোটরসাইকেলটির মালিকানা হস্তান্তর হয়। সর্বমোট আটবার হাতবদলের পর হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়।উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তী তদন্ত কার্যক্রমের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১জন আরোহীসহ ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় এটিআর-৪২-৫০০ মডেলের Read more

‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’
‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’

আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ আছি। তবে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য Read more

গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

ভূমি সংক্রান্ত সেবা কিভাবে সহজে পাওয়া যাবে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষে গাজীপুরে আগামী রবিবার থেকে মঙ্গলবার (২৫ মে থেকে Read more

সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান
সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে যা যা করা দরকার তার সব করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার Read more

মির্জাপুরে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার
মির্জাপুরে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার Read more

ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।
ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত এখন হকারদের দখলে। প্রতিদিন লাখো দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। আশপাশের সবগুলো পিকনিক স্পটে টিকিট কেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন