দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বকর সিদ্দিক বক্কসকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাকেরহাট এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে চাঁদাবাজি এবং ২০১৪ সালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি। ওই মামলাগুলোর এজাহারনামীয় আসামি ছিলেন আবু বকর সিদ্দিক বক্কস।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ সরদার বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় এজাহারনামীয় আসামি আবু বকর সিদ্দিক বক্কসকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস
নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনকে তিনি অবাধ ও Read more

ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি: মান্না
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি: মান্না

ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। তাই মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন Read more

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নরসিংদীর রায়পুরায় বিবাধধমান দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হবার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ মে) Read more

৩ পিলারে দাঁড়িয়ে সেতু, আতঙ্কে ২০ গ্রামের মানুষ
৩ পিলারে দাঁড়িয়ে সেতু, আতঙ্কে ২০ গ্রামের মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের খিরাচক গ্রামে প্রায় ৪ দশক আগে নির্মিত একটি ছোট্ট সেতু এখন ২০ গ্রামের মানুষের জন্য Read more

জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 
জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতা করে প্রায় ৫২০ টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৪ মে) দিবাগত রাতে জীবননগর Read more

নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে যোগ হবে ফেসবুক প্রোফাইলের লিংক
নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে যোগ হবে ফেসবুক প্রোফাইলের লিংক

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার চালু করতে যাচ্ছে নতুন একটি ফিচার। আর এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক প্রোফাইলের লিংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন