পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে মাটি কাটে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য বুধবার সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যায়। কথার একপর্যায়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়, পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে চলে যেতে বলে। তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারো গুলি করে এবং বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ‘পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গল টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু বাংলাদেশের
গল টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু বাংলাদেশের

গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি দারুণ কাটিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ১৫০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরলেও, লিটন দাসকে Read more

হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার
হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে Read more

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা
গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস Read more

মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি
মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি

বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ Read more

সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫
সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫

সুন্দরবন সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় Read more

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে মধুর প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ আফগানদের সামনে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন