নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মুমিনুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মুমিনুল ইসলাম।অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ধামইরহাট এম এম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রশাসনের সংবাদ সংগ্রহ ও প্রচার না করার জন্য স্থানীয় কয়েকজন সংবাদকর্মী তাকে মোবাইল ফোনে হুমকি প্রদান করে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টায় আমাইতাড়া মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে মুভি বাংলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, কালের কন্ঠ ডিজিটাল নওগাঁ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান ও আইপি টিভি নিউজ২১ শহিদুল ইসলাম সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিক মুমিনুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তার পরিহিত জামার কলার ধরে টানাহেঁচড়া করে এম এম ডিগ্রি কলেজের উত্তর পাশের পরিত্যক্ত বিজ্ঞান ভবনের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।সেখানে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারলে তার মুখমণ্ডলে ফোলা জখম হয় এবং বাম কানে রক্তক্ষরণ শুরু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলযোগে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসক সংকটে গলাচিপার মা ও শিশু হাসপাতাল, সেবা চালুর দাবিতে মানববন্ধন
চিকিৎসক সংকটে গলাচিপার মা ও শিশু হাসপাতাল, সেবা চালুর দাবিতে মানববন্ধন

প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা বন্ধ থাকায় গলাচিপা পৌর শহরের ১০ শয্যা বিশিষ্ট মা Read more

সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী
সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী

মুখরোচক খাবার সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বামীর পরিবারের বাকি ৪ সদস্যও হত্যার Read more

চরফ্যাশনে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ
চরফ্যাশনে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ

ভোলার চরফ্যাশন উপজেলার ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও চলাচলের রাস্তাটি পানিতে ডুবে রয়েছে। জলাবদ্ধতার মধ্যে Read more

এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ
এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাগমারায় বিদেশ পাঠানোর প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভালো বেতনে চাকরি পাইয়ে দেওয়ার নামে চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন