ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে শেষ পর্যন্ত চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যাঁকে ঘিরে একসময় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমে এসেছে বলে মনে হচ্ছিল, সেই বাঁহাতি পেসারই এবারের নিলামে হয়ে উঠলেন বড় চমক। নিলামে বাংলাদেশের এই অভিজ্ঞ পেসারকে দলে নিতে মুখোমুখি লড়াইয়ে নামে একাধিক দল। তবে দরযুদ্ধ আর দীর্ঘ নাটকীয়তার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে নিজের ক্যারিয়ারে এটিই মুস্তাফিজের সর্বোচ্চ মূল্য। যেখানে তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, সেখানে প্রায় পাঁচ গুণ দামে বিক্রি হওয়াই বলে দিচ্ছে, কতটা বদলে গেছে তাঁর অবস্থান।নিলামের টেবিলে মুস্তাফিজকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। ভিত্তিমূল্যেই প্রথমে তাঁকে নিতে চায় চেন্নাই। কিন্তু দ্রুত পাল্টে যায় পরিস্থিতি। কলকাতা নাইট রাইডার্স দর বাড়াতে শুরু করলে দুদলের মধ্যে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। এক পর্যায়ে দাম পৌঁছে যায় ১০ কোটি রুপির কাছাকাছি। মাঝখানে দিল্লি ক্যাপিটালসও আগ্রহ দেখালেও শেষ হাসি হাসে কেকেআরই।সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে নিলামে তাঁর প্রতি বাড়তি আগ্রহ থাকবে এমন আভাস ছিল আগেই। তবে আইপিএলের সময়সূচির সঙ্গে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ থাকায় কিছুটা অনিশ্চয়তাও ছিল। সেই শঙ্কা ছাপিয়ে শেষ পর্যন্ত নিলামে বড় চমকই উপহার দিলেন মুস্তাফিজ।নিলামের মূল পর্ব শেষে ‘অ্যাকসিলারেটেড’ রাউন্ডে মুস্তাফিজের নাম উঠলে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। এই রাউন্ডেই দরযুদ্ধ চূড়ান্ত রূপ নেয়। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলের নিলামে এত বেশি দামে বিক্রি হননি।২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। প্রথম মৌসুমেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন তিনি। সেই আসরে উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রাখেন।এরপর থেকে নিয়মিত আইপিএলে খেলছেন এই বাঁহাতি পেসার। আট মৌসুমে ৬০ ম্যাচে তাঁর শিকার ৬৫ উইকেট।হায়দরাবাদের পর রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা গেছে মুস্তাফিজকে। এবার তাঁর নতুন ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। এর আগে কেকেআরের হয়ে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। এবার সেই তালিকায় যুক্ত হলেন মুস্তাফিজুর রহমান।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ
ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া Read more

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর Read more

স্বামীর অভিযোগে প্রার্থীতা হারালেন স্ত্রী
স্বামীর অভিযোগে প্রার্থীতা হারালেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদীয় আসনে স্বামী কে এম ফজলুল মন্ডলের অভিযোগে প্রার্থীতা হারিয়েছেন স্ত্রী Read more

ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

এবারের ঈদ উৎসবে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে ও চাচা ভাইপোসহ ৫ জনের প্রাণহানী হয়েছে। ইদ পরবর্তী তিন দিনে যশোর Read more

দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে ১,৫০০’র বেশি দম্পতির বিবাহ!
দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে ১,৫০০’র বেশি দম্পতির বিবাহ!

রোববার (২০ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার ঘাউতেং প্রদেশের কানানা সিটিতে অবস্থিত ইন্টারন্যাশনাল পেন্টেকোস্টাল হোলিনেস চার্চে (IPHC) একসঙ্গে ১,৫০০’রও বেশি দম্পতির বিবাহ Read more

বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১
বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন