ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মূলত চব্বিশের যে রক্ত, সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ করেছি বাংলাদেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেই লক্ষ্যকে আমরা অর্জন করব।আমাদের স্বাধীনতার স্বপ্ন-সাধ পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার মনে করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপন শেষে সাংবাদিকদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শোষণমুক্ত সমাজ তৈরি ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করা। যে লক্ষ্যকে অর্জন করার জন্যে আমরা দেখি চব্বিশের বীর সেনানীরা রক্ত দিয়েছে। এর পূর্বে যে ইতিহাস আমাদের, সেই ইতিহাসটি কালো অধ্যায় দিয়ে ঢাকা।ছাত্র সমাজকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ভুলে যাও তোমাদের পুরনো ইতিহাস। স্বাধীনতা যে মূলমন্ত্র নিয়ে আমাদের বিজয় সূচিত হয়েছিল, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে চব্বিশের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ গঠনের স্বপ্নে তোমরা এগিয়ে যাও।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে থানায় মামলা করতে গিয়ে ব্যবসায়ী গ্রেফতার
লক্ষ্মীপুরে থানায় মামলা করতে গিয়ে ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুর সদর মডেল থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আবদুর রহিম জুয়েল নামে এক ব্যবসায়ী।রবিবার Read more

অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

জলমহাল দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের Read more

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের
নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতের কারণে ২০২৩ সালের নভেম্বর থেকে পালিয়ে আসা ১ লাখ ১৩ হাজারের Read more

হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ
হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত Read more

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন