অস্ট্রেলিয়ার বোন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরো আহমেদ আল-আহমেদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস।গত রোববার সিডনির বোন্ডি সৈকতে হামলা চালায় দুই বন্দুকধারী। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের হামলায় ১৫ জন ইহুদি নিহত হন। সৈকতে ইহুদি ধর্মাবলম্বীরা তাদের একটি ধর্মীয় উৎসব পালন করছিলেন।সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আহমেদ আল-আহমেদ কয়েকটি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক সামনেই বন্দুকধারী গুলি ছুঁড়ছিল। তখন পাশ থেকে দৌড় দিয়ে বন্দুকধারীকে জাপটে ধরেন আহমেদ। এরপর তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন। অত্যাধুনিক ওই অস্ত্র ছিনিয়ে নেওয়ায় অনেক মানুষ গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান।এমন সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়লে সকলের প্রশংসায় ভাসেন তিনি।আহমেদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী আলবানিস বলেন, “তিনি কফি নেওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় তিনি দেখতে পান তার সামনে মানুষকে গুলি করা হচ্ছে। এরপর এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। তার সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।”বন্দুকধারীর সঙ্গে ধস্তাধস্তির সময় আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সার্জারি হয়েছে। তবে গুলি দেহের ভেতর থেকে যাওয়ায় তাকে আরও একবার সার্জারি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিস।সূত্র: এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার মদনে বাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার(২২ মার্চ) উপজেলার মাঘান ইউনিয়নে Read more

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার Read more

করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি
করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি

করোনা ভাইরাসের সংক্রমণের আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যেসব রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে, সেসব ফ্লাইটের সব যাত্রী স্ক্রিনিং শুরু Read more

বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে এক পরিচয়হীন এক ব্যক্তির ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে। রেলওয়ে হিলি পুলিশ ফাঁড়ির উপ‑পরিদর্শক মো. তাজরুল Read more

আদালত হাজতে ডাকাতের হাতে মুঠোফোন, পাঁচ পুলিশ সদস্য ক্লোজড
আদালত হাজতে ডাকাতের হাতে মুঠোফোন, পাঁচ পুলিশ সদস্য ক্লোজড

কক্সবাজার জেলা আদালতের হাজতখানায় চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা ঘটেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচিত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের Read more

চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে
চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে

ইরি বোরোর নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছিল। তবে সে স্বস্তি বেশি দিন টিকলো না। ঈদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন