শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার অজুর্না রানাতুঙ্গাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে দেশটির কৃর্তপক্ষ। সোমবার একটি আদালতকে এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন সংস্থা। বর্তমানে দেশের বাইরে আছে রানাতুঙ্গা। দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। খেলা থেকে অবসরের পর রাজনীতিতে গিয়েছিলেন রানাতুঙ্গা। ২০১৭ সালে শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রীর দায়িত্ব পান তিনি। সেই সময় অর্থের বিনিময়ে বেশ কয়েকটি সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল অজুর্না রানাতুঙ্গা ও তাঁর ভাই ধাম্মিকা রানতুঙ্গার বিরুদ্ধে। সেই অভিযোগে দু’জনেই দোষী প্রমাণিত হয়েছেন।অভিযোগ অনুযায়ী, পেট্রোলিয়ামমন্ত্রী থাকাকালে অর্জুনা রানাতুঙ্গা ও তার ভাই তেল কেনার দীর্ঘমেয়াদি চুক্তি দেওয়ার প্রক্রিয়া পরিবর্তন করেন। এর ফলে বেশি দামে তাৎক্ষণিক (স্পট) ক্রয়ের মাধ্যমে তেল আমদানি করা হয়, যা রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ।শ্রীলঙ্কার দুর্নীতি ও ঘুষ তদন্ত কমিশন জানায়, ২০১৭ সালে করা ২৭টি তেল ক্রয় চুক্তির ফলে রাষ্ট্রের মোট ক্ষতি হয়েছে প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি।রানাতুঙ্গা মন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের (সিপিসি) চেয়ারম্যান ছিলেন তার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গা।  সোমবার (১৫ ডিসেম্বর) গ্রেপ্তার করা হয় তাকে। পরে যদিও জামিনে মুক্তি দেওয়া হয়। আদালত তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধাম্মিকা রানাতুঙ্গা শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের নাগরিক।এছাড়া রানাতুঙ্গা পরিবারের আরেক ভাই সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা। গত মাসে একটি বীমা জালিয়াতি মামলায় গ্রেপ্তার হন তিনি। ওই মামলা এখনও বিচারাধীন। এর আগে, ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন এবং দুই বছরের স্থগিত কারাদণ্ড পান।প্রসঙ্গত, ৬২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বেই ১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়ে সরকারকে আইনি নোটিশ
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়ে সরকারকে আইনি নোটিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩১ আগস্ট) আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় Read more

জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড় বিএনপির
জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড় বিএনপির

নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আসনগুলো Read more

কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সর্বস্ব Read more

কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আসন্ন দুবাই এয়ার শোতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।  মিডল Read more

তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি
তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি করা হচ্ছে।নিউ Read more

বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার
বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে আজ নেমে এসেছে শোকের ছায়া। লাশবাহী গাড়ি গ্রামের প্রবেশমুখে ঢুকতেই হুহু করে কেঁদে ওঠে চারপাশ।মায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন