মহান বিজয় দিবসে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও পঞ্চগড়ের দেবীগঞ্জে একাধিক সরকারি স্থাপনায় এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দিবসে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর বিরুদ্ধে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, দেবীগঞ্জ উপজেলা ডাকবাংলো এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটি উপলক্ষে আলোকসজ্জার কথা থাকলেও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সে ধরনের কোনো ব্যবস্থা চোখে পড়েনি।রাষ্ট্রের সর্বোচ্চ অর্জনের স্মরণীয় এই দিনে সরকারি কার্যালয়ে যথাসময়ে জাতীয় পতাকা না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সচেতন মহল।বীর মুক্তিযোদ্ধা মো. সরাফত আলী বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রতিটি বাসা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা দায়িত্বের অংশ। কিন্তু কিছু সরকারি প্রতিষ্ঠান সেই দায়িত্ব পালন করেনি। বিষয়টি দুঃখজনক। তিনি এ ঘটনায় জড়িত দপ্তরগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।যুদ্ধকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়া বলেন, বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করার কথা বলা হয়েছিল। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, কিছু সরকারি দপ্তরে পতাকা উত্তোলনই করা হয়নি। এটি স্পষ্টতই অবহেলার পরিচয়।এ বিষয়ে বক্তব্য জানতে দেবীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।একইভাবে সরকারি স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা না করার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্যও পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি Read more

গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার
গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া থানার শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার
আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার Read more

ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির
ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির

হজ মৌসুমের কারণে আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম স্থগিত থাকবে।  এ সময়ে কেবলমাত্র হজ পারমিটধারীরাই  অনুমতি Read more

ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ১২তম আসরের ফাইনালে আজ রোববার (২১ ডিসেম্বর) মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন