নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা গ্রামে একটি কাচারি ঘর এখনও নীরবে ইতিহাস ধরে রেখেছে। এটি একাধারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭০ সালের মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘গোর্কি’-র নীরব সাক্ষী। ষাট দশকের শেষ দিকে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ ও এর নির্মাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়ার নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।৬৫ বছরের পুরোনো এই কাচারি ঘরটির নির্মাতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, যিনি ব্রিটিশ নেভেলে (বর্তমান নৌবাহিনী) চাকরি করতেন। ১৯৭১ সালে ঘরটি হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের মিলনস্থল এবং গেরিলা যুদ্ধের অন্যতম কেন্দ্র। সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল মালেক মিয়ার নেতৃত্বে এখান থেকেই মুক্তিযোদ্ধারা সংগঠিত হতেন। এখান থেকে অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিতরণ করা হতো। গেরিলা যুদ্ধের কৌশলও এই স্থান থেকেই নির্ধারিত হতো।গোর্কি ঘূর্ণিঝড়ের ত্রাণকেন্দ্রমুক্তিযুদ্ধ ছাড়াও, ১৯৭০ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘গোর্কি’-র সময়ও ঘরটির ভূমিকা ছিল অবিস্মরণীয়। এটি ছিল ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও উদ্ধার কাজের মূল কেন্দ্রবিন্দু। বিদেশি সাহায্য সংস্থাগুলো হেলিকপ্টারে করে এসে এখান থেকেই নোয়াখালী, সুবর্ণচর, হাতিয়া, সন্দ্বীপ, ভোলা ও মনপুরার দুর্গতদের জন্য জরুরি সাহায্য পৌঁছে দিত।মুক্তিযোদ্ধা মফিজ উল্লাহ (আব্দুল মালেকের জামাতা) বলেন: “এই ঘরটি শুধু আমাদের পরিবারের সম্পত্তি নয়, এটি আমাদের অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমার শ্বশুর এখান থেকে দু’টি বড় বিপর্যয়ের সময় মানুষকে সাহায্য করেছেন।”স্মৃতিস্তম্ভ ও সংরক্ষণের দাবিবীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া ১৯৯৩ সালে মারা যান। তাঁর মৃত্যুর পর থেকে তাঁর জামাতা বীর মুক্তিযোদ্ধা মফিজ উল্লাহ বাড়িটি রক্ষণাবেক্ষণ করছেন।স্থানীয় সচেতন মহল, গণমাধ্যম কর্মী ও মুক্তিযোদ্ধাদের পরিবারের দাবি কালের সাক্ষী এই কাচারি ঘরটি অবিলম্বে সংরক্ষণ করা হোক এবং এই কীর্তিমান বীর মুক্তিযোদ্ধার নামে সুবর্ণচরে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক।স্থানীয় গণমাধ্যম কর্মী আব্দুল বারী বাবলু বলেন, নতুন প্রজন্ম যেন ইতিহাস ভুলে না যায়, সেজন্য সরকারের উচিত দ্রুত এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়ার নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা। স্থানীয়দের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত এই ঐতিহাসিক স্থানটির সংরক্ষণের উদ্যোগ নেবে।আরিফ সবুজ/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া Read more

যে কারণে কুমিল্লা বোর্ডে ভরাডুবি ফলাফল
যে কারণে কুমিল্লা বোর্ডে ভরাডুবি ফলাফল

২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ, Read more

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ
বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (০৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে Read more

ইলিশের দাম কি এবছর আর কমবে?
ইলিশের দাম কি এবছর আর কমবে?

সাধারণত ইলিশ মাছের দাম অন্যান্য মাছ বা খাদ্যপণ্যের চেয়ে বেশি। কিন্তু এবছর দাম যেন অনেকটা নাগালের বাইরেই চলে যাওয়ার উপক্রম। Read more

সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানও আটক করলো ইসরায়েলি বাহিনী
সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানও আটক করলো ইসরায়েলি বাহিনী

গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযানও ইসরায়েলি কমান্ডোর হাতে আটক হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) সকালে গাজার উপকূলে এই Read more

বন্ধু দিবস আজ
বন্ধু দিবস আজ

বন্ধু মানে হলো নিঃশর্তভাবে ভালোবাসা, বন্ধুর পাশে থাকা। আজ আগস্ট মাসের প্রথম রবিবার। এ দিনে দুনিয়াজুড়ে পালিত হয় বন্ধু দিবস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন