মাদারীপুরের আড়িয়াল খান নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকার আড়িয়াল খান নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।মৃত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে এবং আনোয়ার বেপারীর স্ত্রী।জানা যায়, বিকেলে আড়িয়াল খান নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় হনুফা বেগমের লাশ উদ্ধার করে।পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে নদীতে লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার শেষে পরিবারের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক
মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় কয়েকটি অভিযাত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ১০ বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে আটক Read more

ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর Read more

নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!
নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!

শুধু নামের সাথে আংশিক অংশের মিল রয়েছে। তাই এক দিনমজুর নির্দোষ হলেও পুলিশ এক পিজিআইডি মামলায় দুই ব্যক্তিকে আসামি বানানোর Read more

সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই সরকার কিছু কাজ করেছে, Read more

পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত
পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত

সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে তাদের দেশে ক্রিকেট ভেন্যু ব্যবহারের অনুমতি দিলেও ভারতের ক্ষেত্রে জানিয়েছে ‘না’। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের Read more

খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত
খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. ওমর ফারুকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত জালিয়াতি, ঘুষ গ্রহণ ও রেকর্ডে কারসাজিসহ নানা অনিয়মের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন