চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের চাচা খুন হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহানের ৪র্থ ছেলে। জানা গেছে, সোমবার সকালে জমির বিরোধ সংক্রান্ত চাচা আবুল কালামের সাথে তর্কে জড়ায় ভাতিজা হেলাল। বাকবিতন্ডার এক পর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় আবুল কালাম। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাতিজা হেলাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ জানায় এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না। হঠাৎ করে এটি সৃষ্টি হয়। এতদিন কোনো ঝগড়া হয় নাই। কি থেকে কি হয়ে গেলো, কিছুই বুঝতে পারলাম না। আমার বড় ভাইয়ের ছেলে হেলাল কেন এমন করলো কিছুই বুঝে উঠতে পারছি না।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করেছে। জায়গা জমি সংক্রান্ত ঝামেলায় চাচার হাতে ভাতিজার নিহত হওয়ার খবর শুনেছি। অভিযুক্ত ভাতিজা হেলালকে ধরতে অভিযান চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার Read more

ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের
ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের

পবিত্র ওমরাহ পালন শেষে নিজ জেলা নোয়াখালীতে পৌঁছালেও ঘরে ফেরা হলো না ব্যবসায়ী আজাদের। বাড়ি থেকে আর মাত্র ২০ কিলোমিটার Read more

গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক স্থান থেকে শাহানারা বেগম (৩৭) ও বুলু মিয়া ভুম্বল (৩৫) নামের দুইজনের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার Read more

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা Read more

মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব
মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব

মধ্যপ্রাচের জেদ্দা থেকে সূদুর মার্কিন মুলুকের ফ্লোরিডা— দূরত্বটা প্রায় বারো হাজার কিলোমিটার। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কিংবা চেজ স্টেডিয়াম, সময়টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন