পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘অনুমোদনবিহীন’ স্কয়ার ক্লিনিকে অপারেশনের ১২ ঘণ্টার মধ্যে কৃষ্ণা রানী নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুনানি গ্রহণ ও লিখিত বক্তব্য সংগ্রহের মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়।এর আগে গত ১০ অক্টোবর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নীলফামারীতে কৃষ্ণা রানীর মৃত্যু হয়। দেবীগঞ্জ পৌর এলাকার করতোয়া সেতু টোল পয়েন্ট সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অপারেশনের মাধ্যমে তার কন্যা সন্তান জন্ম নেয়। অপারেশনের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো চিকিৎসক উপস্থিত না থাকা, পর্যাপ্ত জরুরি সেবা না পাওয়া এবং দ্রুত রেফার না করার অভিযোগ ওঠে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। সে সময় সময়ের কণ্ঠস্বরসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।ঘটনার পর প্রশাসন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে লাইসেন্স পাওয়ায় কিছুদিন পর সেখানে পুনরায় সিজার কার্যক্রম শুরু হয়, যা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে স্থানীয়দের মধ্যে। এর আগেও ওই ক্লিনিকে অপারেশনের কয়েক ঘণ্টা পর অন্তত তিন নবজাতকের মৃত্যুর অভিযোগ ছিল।পরবর্তীতে প্রকাশিত সংবাদগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার দপ্তরের দৃষ্টিগোচর হলে বিষয়টি তদন্তের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়। এর প্রেক্ষিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আমীর হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্যসচিব হিসেবে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো: লুৎফুল কবির এবং সদস্য হিসেবে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. আফিফা জিন্নাত আফি দায়িত্ব পান।পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রবিবার (১৪ ডিসেম্বর) শুনানিতে ক্লিনিকের মালিক শহিদুল ইসলাম বাবুল, সংশ্লিষ্ট চিকিৎসক ডা. শিখা মনি ও ডা. রুহুল আমিন রুপু, তৎকালীন নার্সবৃন্দ, নিহত প্রসূতির স্বামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের দেবীডুবা এলাকার ধর্ম নারায়ণ এবং সময়ের কণ্ঠস্বরের পঞ্চগড় প্রতিনিধি নাজমুস সাকিব মুন উপস্থিত থেকে লিখিত বক্তব্য দাখিল করেন।তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাখিলকৃত বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর
ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রেড ক্রস কফিনে দেহাবশেষ উদ্ধার করে ইসরায়েলি Read more

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। পেশাদার খেলোয়াড়ি Read more

এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান
এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাই তা পাবেন না উল্লেখ করে নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ Read more

৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের
৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচিসহ সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন Read more

‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯৭৮৩ লিটার জ্বালানি!
‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯৭৮৩ লিটার জ্বালানি!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিক্রি বন্ধের ঘোষণায় Read more

বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন
বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত ও সাংবিধানিক হয়, সে বিষয়ে সতর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন