ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। নিচ থেকে স্থানীয়রা ডাকাডাকি করলেও এতে সায় দেননি শাহেন শাহ। এ সময় হইচই পড়ে যায় আশপাশে।লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছের চূড়া থেকে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।স্থানীয় পারভেজ হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছেন। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।গাছ থেকে নামতে বললে শাহেন শাহ আলী বলেন, ‌জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি।রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ আলী নামের এক ব্যক্তি নারিকেল গাছের চূড়ায় উঠে পড়েন। উঁচুতে বসে তিনি ডাব খান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাকে গাছ থেকে নামার জন্য বলি। তিনি অনঢ় থাকেন। অনেক পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে সাতটি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন
ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন

উন্নতমানের ‘ইমাদ’ ও ‘কাদর’ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।  শনিবার (১৮ অক্টোবর) দেশটির  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস Read more

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন নিতে বাধার মুখে আওয়ামীপন্থীরা
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন নিতে বাধার মুখে আওয়ামীপন্থীরা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার Read more

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যারা
বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পরিষদের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি এবং এনএসসি কোটায় মোট Read more

প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম

যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন Read more

জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে সাবিনা খাতুন (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ২ টার সময় জীবননগর Read more

অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রদ্ধা কাপুর
অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রদ্ধা কাপুর

অনেক দিন ধরেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের। তবে সেই গুঞ্জনকে কখনোই পাত্তা দেননি এ অভিনেত্রী। বরং প্রেমিককে সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন