যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার ইজিবাইক চালক শহিদুল ইসলাম শহিদ হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, একই গ্রামের মানিক মিয়া জমাদারের ছেলে ইরান হোসেন ও আনারুল ইসলামের ছেলে রিয়াজ।  ডিবি পুলিশ চৌগাছা উপজেলার মালিগাতি গ্রাম থেকে তাদের আটক করে।এদিকে, শহিদ হত্যার ঘটনায় আটক দুইজনসহ ৭ জনকে আসামি করে নিহতের পিতা বশির আহম্মেদ কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলার অপর আসমিরা হল, পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে মিরাজ, আলিফ, রিয়াজ ও একই গ্রামের আমিনুল।মামলার অভিযোগে জানা গেছে, নিহত শহিদের বিধবা বোন শাহিদা বেগমের ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করত শহিদ ও আসামি মিরাজ। মাঝেমধ্যে মিরাজ ইজিবাইক নিতে তাদের বাড়িতে আসতো। শহিদের বিধবা বোনকে কুপ্রস্তাব দেয় মিরাজ। বিষয়টি জানাজানি হলে শহিদ এর প্রতিবাদ করে। এতে আসামি মিরাজ ক্ষিপ্ত হয়ে শহিদকে খুন জখমের হুমকি দেয়। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনের দোকানে আসামিদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে শহিদকে গুরুতর জখম করে আসামিরা। আহত শহিদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ঘটনার রাতে যশোরের ডিবি পুলিশ ওই দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেন। রোববার (১৪ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিছুর রহমান খাঁন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছেন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অন্য আাসমিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ Read more

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।গত Read more

ধামইরহাটে দুই হোটেল মালিককে জরিমানা
ধামইরহাটে দুই হোটেল মালিককে জরিমানা

নওগাঁর ধামইরহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে দুই হোটেল মালিককে জরিমানা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা Read more

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম Read more

রাজধানীর মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।ফায়ার সার্ভিসের Read more

একলাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা
একলাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন