ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য জানান।তার দেয়া তথ্যমতে শনাক্ত দুই জন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন। চিহ্নিত দুজনকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানোর কথাও জানান তিনি। বলেন, তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি এবং সকল বন্দরকে সতর্ক করা হয়েছে।  তিনি বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত এমন দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে তথ্য নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করে দেয়া হয়েছে। এখনও পর্যন্ত কেউ দেশত্যাগ করেছে এমন কোনো তথ্যও আমরা পাইনি। ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে যদি আজ বাদী হয়ে মামলা না করা হয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। এছাড়া হাদির ওপর গুলি চালানো ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু
গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম।আজ ৫ আগস্ট (মঙ্গলবার) Read more

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা দেশের ৯টি সাধারণ Read more

অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু
অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের অতিরিক্ত মাদক সেবন করে মামা ফরইদ আহমদ (৪৫) ও ভাগ্নে রুবেল আহমদ (৩৬) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।রবিবার Read more

ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ Read more

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম
বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম

ভারতের বাংলা নিউজ চ্যানেল ‘আজতক বাংলা’ বাংলাদেশের পুলিশের একটি ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। শনিবার (০৩ মে) প্রকাশিত একটি Read more

হামলার অভিযোগ অস্বীকার করে ভারতের ওপরই দায় দিলো রেজিস্ট্যান্স ফ্রন্ট
হামলার অভিযোগ অস্বীকার করে ভারতের ওপরই দায় দিলো রেজিস্ট্যান্স ফ্রন্ট

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহতের পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন