মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন কীটনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ করে। গতকাল রবিবার বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার তালতলা বাজারের মেসার্স শামীম ট্রেডার্সে অভিযান চালিয়ে সমুদয় নিষিদ্ধ কীটনাশক জব্দ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী। এসময় ওই শামীম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আক্কাসকে জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে বাজারের ওই কীটনাশক বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে প্রতিষ্ঠানের ভেতর ৭ টি কার্টুনভর্তি অবস্থায় নিষিদ্ধ ও অনুমোদিত বাসুডিন কীটনাশক পাওয়া যায়। যা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ব্যবসায়ীকে জরিমানা ও নিষিদ্ধ বাসুডিন জব্দ করেন। অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ও মালখানগর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫
ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫

ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে উল্লেখ করেছে দেশটি।মূলত Read more

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার

সিরাজগঞ্জের কাজীপুরে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্রর পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার মাইজবাড়ি Read more

আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন

আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি হায়দরাবাদ। পিএসএলে মুখোমুখি করাচি ও কোয়েটা। চলুন দেখে নিই- টিভিতে আইপিএল-পিএসএলসহ যেসব খেলা দেখা যাবে।বাংলাদেশ প্রিমিয়ার Read more

ইসরায়েলি ধ্বংসযজ্ঞ তুলে ধরে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি কবি
ইসরায়েলি ধ্বংসযজ্ঞ তুলে ধরে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি কবি

মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে প্রকাশিত ‘গাজায় শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের’ ওপর Read more

লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি
লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহনের মজু চৌধুরীর হাটে বালুর ফিল্ড পরিচালনা করা ও ডাম্পট্রাক মালিক সমিতির স্বঘোষিত সভাপতি মহি উদ্দিন জনির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন