২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফল প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষায় অবতীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী, যা ১ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।এবার ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা মোট পাস করা পরীক্ষার্থীর ৩৮ দশমিক ১৩ শতাংশ। অপরদিকে নারী পরীক্ষার্থী পাস করেছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ।ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে তা জানতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) এবংhttps://result.dghs.gov.bd/ লিংকে ফলাফল পাওয়া যাবে। ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ অপশনে গিয়ে রোল নম্বর দিলেই কাঙ্ক্ষিত ফল দেখা যাবে। এছাড়া ওয়েবসাইটের নোটিশ বোর্ডে মেধাতালিকার পিডিএফ কপিও প্রকাশ করা হবে।স্বাস্থ্য শিক্ষা সংশ্লিষ্টরা জানান, আগের বছরের তুলনায় এবার পাসের হার মোটামুটি স্থিতিশীল রয়েছে। নারী পরীক্ষার্থীদের পাসের হার তুলনামূলক বেশি থাকাও সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক প্রবণতার সঙ্গে মিলেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাস থেকে অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান
বাস থেকে অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং Read more

তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ Read more

পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে
পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত Read more

নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পত্নীতলা-১৪ Read more

নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি
নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি

নাইজেরিয়ার মোকওয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও অনেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩০ মে) দেশটির জরুরি Read more

২ লাখ মানুষের ভরসা মাত্র ৪ জন চিকিৎসক
২ লাখ মানুষের ভরসা মাত্র ৪ জন চিকিৎসক

জনবল-সংকটে ভুগছে বঙ্গোপসাগরের কূল ঘেঁষা বরগুনার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দরিদ্র মানুষের চিকিৎসার শেষ আস্থা ও ভরসার স্থল এই স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন