চট্টগ্রামের বাঁশখালীতে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ (এলজি) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে বাঁশখালী পৌরসভার ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন— কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)।পুলিশ জানায়, ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টাকে কেন্দ্র করে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা গোয়েন্দা পুলিশ ও বাঁশখালী থানা পুলিশ যৌথভাবে ওই এলাকায় চেকপোস্ট বসায়। তল্লাশির এক পর্যায়ে মিনি ট্রাকটির ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠকারী হবেন না, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন: প্রধান উপদেষ্টা
হঠকারী হবেন না, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর সবাইকে ধৈর্য ধারণ ও সংযমের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

পহেলা বৈশাখ নতুন উদ্যমে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়: জিএম কাদের
পহেলা বৈশাখ নতুন উদ্যমে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়: জিএম কাদের

সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন Read more

জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি শাখার সার্বিক সহযোগীতায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বেলা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন