জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ই-ইউনিট (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর ই-ইউনিটে চারুকলা অনুষদের ৬০টি আসনের বিপরীতে মোট ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৮ শতাংশ।ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলপ্তগীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘ডাটাবেজ ম্যানেজমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের বিয়ে মার্চে
শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের বিয়ে মার্চে

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের বিয়ে আগামী মার্চে অনুষ্ঠিত হবে। ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, অর্জুনের Read more

মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ফাঁদে পড়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে Read more

বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল
বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল

বিএনপি কোন ভেসে আসা দল নয়। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ারের ৮ ইউনিট
উত্তরায় বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ারের ৮ ইউনিট

রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন