নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামটি শুঁটকির গ্রাম হিসেবে বিশেষভাবে পরিচিতি। এখানকার উৎপাদিত দেশিয় ছোটমাছের শুঁটকি প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়াতে এর কদর রয়েছে দেশজুড়ে। শুধু দেশেই নয়, ভারতেও রয়েছে এখানকার শুঁটকির কদর।তবে এখন ভরা মৌসুম হলেও মাছের অভাবে ভাটা পড়েছে শুঁটকি উৎপাদনে। অল্পস্বল্প যে মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোও কিনতে হচ্ছে বেশি দামে।আত্রাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ২৫০ মেট্রিকটন শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার বাজার মূল্যে প্রায় পাঁচ কোটি টাকা। এখানকার উৎপাদিত শুঁটকির বাজার মূলত দেশের রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও ঢাকায়। রপ্তানি হয় ভারতেও। এ উপজেলায় একসময় ৪০ জন ব্যবসায়ী শুঁটকি উৎপাদনে জড়িত থাকলেও বর্তমানে ১৫-১৮ জন ব্যবসায়ী শুঁটকি উৎপাদন কাজে জড়িত।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আত্রাই রেল স্টেশনের দুই পাশ শুঁটকির মাছ শুকানোর চাতাল। নারী-পুরুষরা মাছ কাটা, ধোয়া, লবণ লাগিয়ে চাতালে শুকাতে দিচ্ছেন। সকালে রোদে দেওয়া ভেজা মাছগুলোও কেউ কেউ এপিঠ-ওপিঠ উল্টে রাখছেন। মাছের অভাবে অনেক চাতাল ফাঁকাও পড়ে থাকতে দেখা যায়।স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা বলছেন, আত্রাই উপজেলা একটি বিল অধ্যুষিত এলাকা। উপজেলার মধ্যদিয়ে বয়ে গেছে আত্রাই নদী। পাশাপাশি ছোট যমুনা নদী ও আরও রয়েছে শতাধিক খাল-বিল। এসব নদী ও খাল-বিলের পানি কমতে শুরু করলে বাজারে উঠতে শুরু করে দেশীয় প্রজাতির টেংরা, পুঁটি, খলসে, টাকি, শোল, চাঁদাসহ নানা জাতের মাছ। কিন্তু চায়না দুয়ারি, সুতি, কারেন্ট ও ভাদাই জালের অবাধ ব্যবহারে পানি কমলে এবছর দেখা নেই মাছের। মাছের অভাবে অক্টোবর-নভেম্বর মাসে বন্ধ ছিলো অধিকাংশ চাতাল। এতে চাহিদা অনুযায়ী শুঁটকি উৎপাদন করতে পারছেন না। এছাড়াও শুঁটকি উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়ছে।শুঁটকি ব্যবসায়ী ভরতেঁতুলিয়া গ্রামের রামপদ শীল বলেন, ‘এ বছরের মাছের খুব অভাব। বাজারে যেটুকু মাছ পাওয়া যাচ্ছে তাও বেশি দামে কিনতে হচ্ছে। মানভেদে প্রতি কেজি ১০০-২২০ কেজিতে মাছ কিনতে হচ্ছে। প্রতিদিন ২০-২৫ মণ মাছের চাহিদা রয়েছে। কিন্তু স্থানীয় বাজার ও মৎস্য আড়ত ঘুরে ৭-১০ মণের বেশি মাছ পাওয়া যাচ্ছে না। এ কারণে চাহিদা অনুযায়ী শুঁটকি উৎপাদন করতে পারছি না।’ব্যবসায়ী জিল্লুর রহমান ও সবদুল প্রামানিক বলেন, ‘কয়েকবছর আগেও এই সময় শুঁটকি পল্লী মুখোর থাকতো। কিন্তু এখন বর্ষার শুরুতেই সুতি, দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় বাজারে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ পাওয়া গেলে এতদিন দুই-আড়াই মাস ব্যাবসা করা যেত। মাছের অভাবে অনেক চাতাল বন্ধ আছে। এ অবস্থায় চাতালের কাজে জড়িত নারী-পুরুষ শ্রমিকও বেকার হয়ে পড়ছেন।’নারী শ্রমিক আনজুমান বেগম বলেন, ‘মাছের অভাবে কাজ কমে গেছে। এই শুঁটকি মাছের চাতালে কাজ করে যে টাকা পায়, তা দিয়েই সংসার চলে। কাজ না পেয়ে অনেেেক বসে থাকে।আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, ‘শুঁটকির সঙ্গে জড়িতদের নিরাপদ ও মানসম্মতভাবে শুঁটকি তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অসাধু উপায়ে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা
উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী 'আশঙ্কামুক্ত' বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত Read more

সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত যুবদল কর্মী সোহেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।সোমবার (১৯ Read more

নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল বাংলাদেশ

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজ সেরা হয়েছেন লিটন Read more

বিশ্বের ৭টা যুদ্ধ থামিয়েছি, আমার ৭টা নোবেল পাওয়া উচিত: ট্রাম্প
বিশ্বের ৭টা যুদ্ধ থামিয়েছি, আমার ৭টা নোবেল পাওয়া উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যের মাধ্যমে ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, বিশ্বজুড়ে ৭টি যুদ্ধ থামানোর কৃতিত্ব Read more

৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী শফিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান Read more

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের
নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন এ নির্দেশনায় আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন