শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে শীত থেকে রক্ষা পেতে বিছানায় রাখা কয়লার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে মারা গেছেন এক বৃদ্ধা নারী। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, নিহতের নাম কামরুন নাহার (৮০)। তিনি রুদ্রকর এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। তার একমাত্র মেয়ে বিবাহিত এবং স্বামীর বাড়িতে বসবাস করায় কামরুন নাহার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই থাকতেন।ওসি শাহ আলম বলেন, শীতের তীব্রতা কমাতে রাতে তিনি মাটির তৈরি একটি পাত্রে কয়লার আগুন জ্বালিয়ে সেটি বিছানার ওপর রেখেই ঘুমিয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পাত্র থেকে জ্বলন্ত কয়লা বা আগুন বিছানায় পড়ে গেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, বিছানার ওপর আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া মরদেহ পড়ে আছে। মরদেহের পাশেই একটি মাটির তৈরি পাত্র পাওয়া যায়।তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনানুগ কার্যক্রম শেষে মরদেহ নিহতের মেয়ের কাছে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি
বাউফলে প্রবাসীর বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. মাহবুব সিকদার ও মো. আসাদুল সিকদার নামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আসাদুল ও মাহবুব দুই Read more

বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
বাঘাইছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানে সারা দেশের ন্যায় বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ Read more

নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল
নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল মিস আইনাক নাইটস বনাম আমো শার্কস। এ ম্যাচের আরও একটি বিশেষত্ব Read more

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন মোজাফফর Read more

ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

ইরান সফরের জন্য তেহরানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। বুধবার তিনি বলেছেন, আপাতত তেহরানের আমন্ত্রণ গ্রহণ করছেন না Read more

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন