আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ ঘটনায় ঢামেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ঢামেক এলাকায় সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করতে দেখা যায়।বিকেল ৩টা ৫০ মিনিটে একের পর এক সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়।বর্তমানে হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালে হাদির অবস্থার বিষয়ে জানতে চাইলে পরিচালকের দপ্তর থেকে জানানো হয়- তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, গুলিটি এখনো তার মাথার ভেতরেই রয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ড এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্তকাজ করছে।’এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার
মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে Read more

হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত খেলে যাবেন শোয়েব মালিক
হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত খেলে যাবেন শোয়েব মালিক

বয়স ৪৩ পেরিয়ে গেছে অনেক আগেই। মাথায় চুল, গালে দাড়িতেও বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের শরীর Read more

৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা
৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার আগে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বিজ্ঞপ্তিতে এই Read more

জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়
জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও Read more

গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ফ্রান্স-মালয়েশিয়ার
গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ফ্রান্স-মালয়েশিয়ার

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন