আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরে হাদির ওপর গুলি চালানো হয়। হাদিকে গুলির বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, দুপুর আড়াইটার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন হাদি। এ সময় তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। পরে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর এক ফেসবুকে পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।  ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় সামির (১০) নামের এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার Read more

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’

‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী’ মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) Read more

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন দুর্ভোগের এক স্থায়ী ঠিকানা!
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন দুর্ভোগের এক স্থায়ী ঠিকানা!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন এখন নিজেই এক অসুস্থ প্রতিষ্ঠান। বছরের পর বছর ধরে চলা অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ, জনবল Read more

ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার
ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার

টানা ৯ দিনের ঈদের (ঈদুল ফিতর) লম্বা ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে ফের শুরু হবে পুঁজিবাজারের লেনদেন। ঈদ Read more

ফরিদগঞ্জে শহীদ শাহাদাতের অভিভাবকত্ব নিয়ে মা-নানীর বিরোধে প্রশাসন বিপাকে
ফরিদগঞ্জে শহীদ শাহাদাতের অভিভাবকত্ব নিয়ে মা-নানীর বিরোধে প্রশাসন বিপাকে

৫ আগস্ট শহীদ হওয়া শাহাদাতের লালন-পালন নিয়ে মা-নানীর দোটানায় বিপাকে পড়েছেন প্রশাসন। দেশে জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারদের সরকারি -বেসরকারিভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন