সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ইচ্ছার কথা জানান। রাষ্ট্রপতি বলেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন।হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে সাহাবুদ্দিন বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। কারণ, সংবিধান তাকে এই অবস্থানে থাকার বাধ্যবাধকতা দিয়েছে।তিনি বলেন, ‘আমি যেতে আগ্রহী। পদ থেকে সরে দাঁড়াতে চাই। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবো।’সাক্ষাৎকারে তিনি ড. ইউনূসকে নিয়ে অভিযোগ করেন বলে উল্লেখ করা হয়। বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান গত সাত মাসে তার সঙ্গে সাক্ষাৎ করেননি। এমনকি সেপ্টেম্বরে দেশের দূতাবাস ও মিশনগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে।রয়টার্স জানায়, রাষ্ট্রপতির ছবি সব দূতাবাস, কনস্যুলেট ও হাইকমিশন থেকে এক রাতে হঠাৎ তা সরিয়ে ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাহাবুদ্দিন। বলেন, এতে ভুল বার্তা গিয়েছিল সবার কাছে। যেন রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা হচ্ছে। এতে তিনি খুব অপমানিত বোধ করেছেন বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করা হয়।সাহাবুদ্দিন জানান, তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে চিঠি লেখেন। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উল্লেখ্য, ৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি
আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) ১৭৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। Read more

শেরপুরে অনুমোদনহীন ‘মায়ান’ জেনারেল হাসপাতাল সীলগালা
শেরপুরে অনুমোদনহীন ‘মায়ান’ জেনারেল হাসপাতাল সীলগালা

শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়েই সিজারিয়ান অপারেশনসহ সবধরণের কার্যক্রম পরিচালনার অপরাধে মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল Read more

দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ
দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। Read more

বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। Read more

যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সিলেটের কয়েকটি এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এছাড়াও শনিবার Read more

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

দেশে অনুমোদনহীন সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন