আগামী জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী ২১ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন।এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।এদিকে, তপশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ৷বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।আখতার আহমেদ বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সেগুলো নিশ্চিত করব। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও থাকা দরকার। আমি আশাবাদী, তারা আমাদের সহায়তা করবে।’তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেরই তপশিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা নিয়ে আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে।’দেশে পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে তিনি বলেন, ‘যারা সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বে থাকবেন এবং আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল যারা ব্যবহার করেন প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আর অ্যাপলে পরে করা যাবে। তপশিল ঘোষণার পর থেকে নিবন্ধন করা যাবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। আইনি হেফাজতে যারা রয়েছেন, তারা নিবন্ধন করতে পারবেন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ

ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক Read more

১৭ লাখ টাকায় বৈধ হলো ৮ হাজার কেজি অবৈধ মাছ
১৭ লাখ টাকায় বৈধ হলো ৮ হাজার কেজি অবৈধ মাছ

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। ইলিশসহ অন্তত ১০ প্রজাতির সামুদ্রিক মাছ শিকার করেন তারা। Read more

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি Read more

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৫৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে Read more

দক্ষিণ আফ্রিকার মল অফ আফ্রিকা যেন বাস্তব এক স্বর্গরাজ্য
দক্ষিণ আফ্রিকার মল অফ আফ্রিকা যেন বাস্তব এক স্বর্গরাজ্য

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের মিডরেন্ডে অবস্থিত Mall of Africa দেশটির অন্যতম বৃহৎ এবং বিলাসবহুল শপিং মল। ২০১৬ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে Read more

সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

যুক্তরাষ্ট্রের সিনেটে টানা পঞ্চমবারের মতো বাজেট বিল ব্যর্থ হয়েছে। এতে করে দেশটির সরকারের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে।বাজেট বিল পাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন