ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা লাল সবুজ পরিবহন দাউদকান্দির পুটিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল প্রায় ১১.৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ১৪–১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।দুর্ঘটনার পর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।আহত যাত্রী জাহিদুল ইসলাম জানান, “সকাল ৯টার দিকে গাড়িটি ঢাকা থেকে ছাড়ে। এয়ারপোর্ট এলাকায় পুলিশ গাড়ির কাগজ পরীক্ষা করে এবং কাগজপত্র না থাকায় আমাদের প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। পরে গাড়িটি ধীরে ধীরে চলতে থাকে। দাউদকান্দির পুটিয়া এলাকায় হঠাৎ সামনের একটি ট্রাক গাড়ির সামনে চলে এলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারায় এবং আমরা যাত্রীসহ খাদে পড়ে যাই।”দাউদকান্দি ফায়ার স্টেশন ইন্সপেক্টর এরসাদ হোসাইন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তার আগেই হাইওয়ে থানা পুলিশ ৬–৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা এসে আরও দুই শিশু, দুই নারী এবং দুই পুরুষকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। গাড়িটি তুলে নিচে কেউ আটকে আছে কিনা তা যাচাই করা হবে।”দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ সার্জেন্ট জাকিবুল সময়ের কণ্ঠস্বরকে জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭–৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে ফায়ার সার্ভিস এসে আরও ৬ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে।”এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে এক দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
সারাদেশে এক দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

সারাদেশে একদিনে ৬ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছাত্র ও চারজন কৃষক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে Read more

দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

নাটোরের বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
নাটোরের বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত

নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার Read more

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে Read more

অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ
অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ

ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। Read more

ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন