২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তত্ত্বাবধানে পরিচালিত এই ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে এ বছর সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।লটারির ফলাফল gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান–সংশ্লিষ্টরা যেকোনো সময় ওয়েব পোর্টালে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এজন্য মোবাইলে GSA লিখে তার পর Result এবং এরপর নিজের User ID দিয়ে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। মুহূর্তের মধ্যেই ফিরে আসা বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কিনা তা জানিয়ে দেওয়া হবে।ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনাও প্রদান করা হয়েছে। লটারি শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক বা শিক্ষার্থী নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টাল থেকে ফলাফলের কপি ডাউনলোড করতে পারবেন।ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানদের সেই কপি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠাতে হবে। একই সঙ্গে বিষয়টি মাউশিকেও জানাতে হবে। এরপর ভর্তি কমিটি সভা করে নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।মাউশির তথ্য অনুযায়ী, চলতি বছরে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসন রয়েছে। এর মধ্যে বেসরকারি ৩ হাজার ৩৬০টি প্রতিষ্ঠানে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি এবং সরকারি ৬৮৮টি বিদ্যালয়ে ১ লাখ ২১ হাজার ৩০টি আসন। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে পরিচালিত ডিজিটাল লটারির মাধ্যমে হওয়ায় অভিভাবকদের ভোগান্তি ও অনিয়ম কমবে বলে শিক্ষা প্রশাসনের প্রত্যাশা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। Read more

বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার
বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উগলছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টায় Read more

জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 
জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।রোববার (২৮ Read more

দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের
দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মহানগর Read more

ফুলবাড়ীতে আবারও বঁড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল
ফুলবাড়ীতে আবারও বঁড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচ দিনের ব্যবধানে আবারও বড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল মাছ। রবিবার (০১ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন