ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।গতকাল বুধবার বিকেল চারটার দিকে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এরআগে এদিন দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট কীভাবে করবে, ব‍্যালটের রঙ-এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছে। গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট কিভাবে করবে, ব‍্যালটের রঙ-এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। ভোটের সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছে।বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট নিয়ে অবহিত করা হয়েছে বলেও জানান ইসি সচিব। এছাড়াও বৈঠকে ভোটের সময় বাড়ানো, ইসির সার্বিক বিষয়, প্রবাসী ভোট বিষয়ে সিইসি জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইটনায় নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু
ইটনায় নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জাল দিয়ে নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৭ Read more

বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে Read more

সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা
সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে গতবছর সফলভাবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করেছির বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারবাহিকতায় দ্বিতীয়বারের মোত Read more

‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’
‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় Read more

জামায়াতের আম-ছালা দুইটাই হারানোর শঙ্কা
জামায়াতের আম-ছালা দুইটাই হারানোর শঙ্কা

জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে ‘আম ও ছালা দুইটাই যাবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির Read more

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন