সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিলেন ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কোন ডাকাত। উদ্ধার হয়নি ব্যবসায়ীর ডাকাতি হওয়া টাকা।গত ৮ ডিসেম্বর সোমবার বিকেলে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের পশ্চিমে তাঁত কাপড় প্রসেস মিলের এজেন্ট মজিদুল ইসলাম মোহন ভুইয়ার অফিস (গদি ঘরে) হামলা চালিয়ে ২৭ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। এসময় মোহন ভুইয়া বাধা দিতে গেলে তাকে গুরুতর আহত করে। সেই সাথে আরো দুই ব্যবসায়ী মোশারফ মিয়া ও রবিন হোসেনকেও আহত করে ডাকাত দল। ঘটনার বিবরনে মোহন ভুইয়া ছেলে একরামুল হক বলেন, আমার বাবার ব্যবসায়ীক উন্নতিলক্ষ্য করিয়া ডাকাতরা বিভিন্ন সময় ও তারিখে আমার বাবার নিকট অন্যায় ও অবৈধভাবে চাঁদা দাবী করিয়া আসিতেছিল। আমার বাবা চাঁদা দিতে অস্বীকার করিলে ডাকাত দল আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ কাপড় প্রসেস করিতে দিবে না বলিয়া হুমকী প্রদান করে।এরই জের ধরে সোমবার বিকলে আমার বাবা প্রসেস মিলে অবস্থান কালে ডাকাতগণ উক্ত প্রসেস মিলে আসিয়া আমার বাবার উপর তাদের হাতে থাকে ধারালো দা, লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি সোটা ইত্যাদি দ্বারা হত্যার উদ্দেশ্যে আক্রমণকরে এবং ক্যাশে ও ব্যাগে থাকা ২৭ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এসময় পাশের ব্যবসায়ীরা বাধা দিতে আসলে তাদেরও আক্রমন করে ডাকাত দল। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায় পরে আমার বাবা সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে সিসি ক্যামেরা দেখে চেনা যায় বেলকুচির শীর্ষ সন্ত্রাসী হোসেন আলী সহ তার ডাকাত দলকে। পরে আমি বাদী হয়ে থানায় মামলা করলে এখনো পুলিশ কোন ডাকাতকে গ্রেফতার করতে পারেনি। সেই সাথে আমাদের ডাকাতি হওয়া কোন টাকাও উদ্ধার করতে পারেনি।সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শিমুল তালুকদার বলেন, আমরা তিন জন রোগীকে আহত অবস্থায় পেয়েছি। তাদের সু চিকিৎসা হচ্ছে। আশা কারছি দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।অতিরিক্ত পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ন কবির বলেন, বেলকুচি থানায় একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ Read more

হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার
হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) রাত ১০টার Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে Read more

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য
ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির পর হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের Read more

শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১
শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি জাকারিয়া ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে Read more

সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন