ইরান সফরের জন্য তেহরানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। বুধবার তিনি বলেছেন, আপাতত তেহরানের আমন্ত্রণ গ্রহণ করছেন না তিনি। এর পরিবর্তে ইরানের সঙ্গে আলোচনার জন্য উভয়পক্ষের সম্মতিতে তৃতীয় নিরপেক্ষ একটি দেশের প্রস্তাব দিয়েছেন তিনি। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এনএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান পরিস্থিতির কারণে তিনি এই মুহূর্তে ইরান সফরে রাজি নন। তবে এই সফরে রাজি না হওয়ার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। যদিও সফরে রাজি না হওয়ার এই ঘটনাকে ইরানের সঙ্গে সংলাপ প্রত্যাখ্যান হিসেবে তিনি দেখছেন না বলেও মন্তব্য করেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া দেননি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।এর আগে, গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রাজিকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছিলেন আরাকচি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি বলেন, পারস্পরিক সম্মান, দুই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পূর্ণ স্বীকৃতি এবং কোনো অজুহাতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে ইরানের সঙ্গে গঠনমূলক নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত রয়েছে লেবানন।দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা নিয়ে চলমান আলোচনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের কাছে অস্ত্র ধারণের একচ্ছত্র ক্ষমতা না থাকলে কোনও শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়।ইরানপন্থী সশস্ত্র ওই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে লেবাননের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে। গত বছর ইসরায়েলি হামলায় ব্যাপক দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির মাধ্যমে লেবানন-ইসরায়েল সংঘাতের অবসান ঘটলেও প্রায়ই লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা করছে ইসরায়েলি বাহিনী।যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে সংগঠনটি ক্রমবর্ধমান দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। বিশেষ করে অস্ত্র সমর্পণ এবং সব ধরনের অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য গোষ্ঠীটির ওপর প্রবল চাপ রয়েছে।চলতি বছরের আগস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি বৈরুত সফর করেন। সেই সময় তিনি লেবাননকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, লেবানন যেন বন্ধু আর শত্রুকে গুলিয়ে না ফেলে। গত জুনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, লেবাননের সঙ্গে সম্পর্কে ‌‌‘‘নতুন অধ্যায়’’ শুরু করতে চায় তেহরান।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ Read more

কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
কালিয়াকৈরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) Read more

ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস রকেট
ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস রকেট

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল। Read more

টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার
টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদ ঘেঁষা একটি খাল থেকে ভাসমান অবস্থায় সাজেদা আক্তার নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (০৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক Read more

উলিপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
উলিপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটায় উপজেলার বজরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন