ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ সমাবেশের মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।’বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা ও পৌর শাখার আয়োজনে শাপলা চত্বরে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর সাবেক সরকারগুলোর বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে বলেন, ‘ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিত হবে। আর যারা ক্ষমতায় গিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের এদেশে আর সুযোগ দেওয়া হবে না।’চরমোনাই পীর বলেন, ‘আপনারা অনেক শাসন দেখেছেন, এবার ইসলামকে সুযোগ দিন, আমরা একটি সুখী, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেব ইনশাল্লাহ। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, অবিচার থাকবে না, খুনা-খুনি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না।’উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ রেজাউল করীম মৃধা’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা), ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সদস্য ও জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আলহাজ্ব শেখ জিল্লুর রহমান।এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাও. আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাও. মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাও. মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাও. রেজাউল করীম সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও সহযোগী সংগঠনসমূহ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি Read more

খামেনিকে হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলতে চান না পুতিন
খামেনিকে হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলতে চান না পুতিন

রাজনৈতিক ও বাণিজ্যিক মিত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির প্রসঙ্গে কোনো কথা Read more

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি
শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার তিতাস উপজেলায় ৭ বছরের শিশু সায়মন হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। বুধবার (২০ আগস্ট) কুমিল্লা জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন