স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্তার। এরই মধ্যে নেমে এলো নতুন বিপর্যয়। গভীর রাতে চোরের দল তুলে নিয়ে গেল তাঁর জীবিকার একমাত্র ভরসা, গোয়ালঘরের ৪টি গরু।ঘটনাটি ঘটেছে গত বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে। রিনা আক্তার মৃত ইউসুফ নবীর স্ত্রী। মাত্র ১৫ দিন আগে স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে নতুন করে বাঁচার আশায় গৃহপালিত পশু পালন শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নও ভেঙে টুকরো করে দিল চোরচক্র।অভিযোগসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের খাবারের পর পরিবারকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন রিনা। ভোরে গোয়ালঘর ঝাড়ু দিতে গিয়ে দেখেন, গোয়ালঘর একেবারে ফাঁকা। ৫টি গরুর একটি বাছুর ছাড়া বাকি ৪টি কোথাও নেই। পরে বাড়ি থেকে কিছুটা দূরের বিলের মাঝে পড়ে থাকতে দেখা যায় বাছুরটি। বাকিগুলো হলো, ২টি গাভী, ১টি ষাঁড় ও ১টি ষাড় বাছুর।  যা সবই উধাও। এগুলোর মোট মূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন রিনা আক্তার।ভুক্তভোগী রিনা আক্তার জানান, ‘স্বামী মারা যাওয়ার পর গরুগুলোই ছিল আমাদের সংসারের একমাত্র ভরসা। সেইটাও নিয়ে গেল চোরেরা। এখন বাচ্চাদের নিয়ে কিভাবে চলবো বুঝতে পারছি না।চারদিকে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।’ পরে তিনি আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেন।স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আকাশ বলেন, “গরু চুরির খবর শুনেছি। অভিযোগ করেছে কি-না সেটি যাচাই করছি। বিস্তারিত পরে বলা যাবে।”আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে জীবিকার একমাত্র উৎস হারিয়ে রিনা আক্তার এখন সম্পূর্ণ বিপর্যস্ত। এলাকাবাসীর দাবি, রাতের বেলা গরু চুরি বাড়লেও চোরচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে প্রাণ হারিয়েছে আরও ৪৪ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Read more

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ
নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় Read more

বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস
বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, “বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম
ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম

৮ বছর পর জাকজমক আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন