বিগত ১৫ বছরে দুর্নীতিবাজ শেখ হাসিনার সরকার এবং তাদের ঘনিষ্ঠদের মাধ্যমে প্রায় ২৮ লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, এই অর্থ দিয়ে কয়েক বছরের জাতীয় বাজেট দেওয়া সম্ভব।বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলবাড়ীয়া উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মামুনুল হক বলেন, লুটের অর্থ বিদেশে পাচার করে ‘বেগম পাড়া’সহ বিভিন্ন স্থানে বাড়ি তৈরি করা হয়েছে। অন্যদিকে দেশের সাধারণ মানুষ দারিদ্র্যসীমার নিচে দিনযাপন করছে। তিনি বলেন, মানুষের বেতন বাড়ে ১০ থেকে ১৫ টাকা, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে ২০ থেকে ৩০ টাকা; ফলে আয় বাড়লেও মানুষের মুখে হাসি ফোটে না।তিনি আরও বলেন, ‘যে দেশে একজন মানুষ তার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে পারে না, সন্তানকে দুধ খাওয়াতে পারে না, চোখের অশ্রুতে বুক ভাসে—আমরা সে রকম বাংলাদেশ চাই না।’ বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি।সমাবেশে তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ পতনের পর নতুন করে পুনরায় দমন–পীড়নের আশঙ্কা তৈরি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে আবার রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।তিনি বলেন, মাথাপিছু আয় ও গড় আয় বাড়লেও তার সুফল ভোগ করছে কোটিপতি ও বড় শিল্পপতিরা। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ প্রকৃত অর্থে এর সুফল পাচ্ছেন না। কৃষক–শ্রমিকবান্ধব সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, বৈষম্যহীন ইনসাফের সমাজ গড়তে আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন। আমরা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।’সমাবেশে সভাপতিত্ব করেন শায়েখ কুররা হাফেজ আব্দুল লতিফ। এতে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির সাইদ নুর পীর সাহেব, ফুলবাড়ীয়া আসনে দলটির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুল কাদির, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।ইসলামী সমমনা দলের পক্ষে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়ার প্রতিনিধি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন এবং ইসলামী আন্দোলনের মুফতি নুরে আলম সিদ্দীকি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে রেকর্ডে মাশরাফিকে পেছনে ফেললেন তাইজুল
যে রেকর্ডে মাশরাফিকে পেছনে ফেললেন তাইজুল

গল টেস্টে ব্যাটে-বলে উত্তেজনার পর শেষ পর্যন্ত ড্র হলেও বাংলাদেশি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম গড়েছেন এক নতুন রেকর্ড। পুরো ম্যাচে Read more

রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য
রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের দেশে প্রত্যেকটি ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন রয়েছে। এই বিভাজন আমাদের এগিয়ে Read more

রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার
রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার

মানবিক কারণে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের অনেকেই এখন বাংলাদেশে এক ভয়ংকর বাস্তবতার নাম। তাদের কেউ শ্রমজীবী, কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত- আবার কেউ Read more

চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং। Read more

২৯ মে: নামাজের সময়সূচি
২৯ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন