রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় নামাজরত অবস্থায় এক ব্যক্তির ওষুধের দোকান থেকে টাকা চুরির ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দোকানদার আবু বকর নিজেই তাঁর ফেসবুকে শেয়ার করে লিখেন, ‘এই চোরকে ধরিয়ে দিন।’ রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।ভিডিওতে দেখা গেছে, এক ফার্মেসির দোকানে দোকানদার নামাজ আদায় করছেন। দোকানে অন্য কোনো কর্মী বা ক্রেতা নেই। সামনের রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছেন, রিকশাও চলাচল করছে। এমন সময় কালো রঙের ক্যাপ পরা এক যুবক দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার পর ফিরে এসে দোকানের সামনে দাঁড়িয়ে পায়চারি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি দোকানের ভেতরে মাথা ঢুকিয়ে কোথায় টাকা রাখা আছে তা লক্ষ করেন। এরপর সিসি ক্যামেরা আছে কি না তা পর্যবেক্ষণ করে আবার বাইরে দাঁড়ান। কিছু সময় এদিক-সেদিক তাকিয়ে থেকে, দোকানদার সেজদায় যাওয়ার মুহূর্তে যুবকটি ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে চলে যান।ভিডিওর নিচে সৈকত আহমেদ রায়হান নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘ছেলের নাম শুভ। ওর বড় ভাইয়ের নাম আক্তার। কাজী দরগাহ মসজিদের পাশে ইনকিলাবের দোকানে গেলেই ওর বড় ভাইকে পাওয়া যাবে। ছবি দেখালে বাকিরাও চিনবে।’আবু বকর জানান, ‘ঘটনাটি গতকাল ৯ নভেম্বরের। ওই সময় আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। আসরের সময় আমার বোন আমাকে ৬০ হাজার টাকা দিয়েছিল, ওটা আমার বোনের টাকা।’তিনি আরও বলেন, গতরাতেই যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম
নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি নারী আলপনা খানম। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব Read more

কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা
কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা

শীতের আমেজ সাথে নিয়ে আসে নানা রকম ঐতিহ্যবাহী খাবার। তার মধ্যে একটি হলো কুমড়ো বড়ি-যা তরকারির একটি মুখরোচক খাদ্য। কুমড়ো Read more

কিশোরগঞ্জে পাখি শিকার করতে নিষেধ করায় যুবকের কপালে গুলি
কিশোরগঞ্জে পাখি শিকার করতে নিষেধ করায় যুবকের কপালে গুলি

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাখি শিকার করতে নিষেধ করায় মাজহারুল ইসলাম (২৮) নামে এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। পরে Read more

এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ
এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। তিনি বলেন, ‘আমরা Read more

ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে Read more

স্পিডবোটে সন্তান প্রসব, কাকতালীয়ভাবে পাশে ছিলেন চিকিৎসক
স্পিডবোটে সন্তান প্রসব, কাকতালীয়ভাবে পাশে ছিলেন চিকিৎসক

সমুদ্র উত্তাল, চারপাশে শুধু পানি আর পানি। একদিকে প্রসববেদনায় কাতর গর্ভবতী মা, অন্যদিকে চিকিৎসা-সেবার ন্যূনতম সুযোগ নেই। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন