নোয়াখালী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর উদ্দেশ্যে জেলা বিএনপি এক বিশেষ সতর্কতা নোটিশ জারি করেছে। জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত নোটিশে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ইতোমধ্যে জেলার সংশ্লিষ্ট আসনসমূহে বিএনপির মনোনীত “ধানের শীষ” প্রতীকে প্রার্থী ঘোষণা করেছেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।নোটিশে আরও বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু কিছু সংসদীয় আসনে কতিপয় নেতৃবৃন্দ দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, দল তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ সব নেতাকর্মীর প্রতি আহবান জানিয়ে বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে চলা সবার দায়িত্ব ও কর্তব্য। কেউ ভুল বুঝাবুঝি, মান-অভিমান কিংবা ব্যক্তিগত অভিমতের কারণে যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অবস্থান গ্রহণ করেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল করিম নামে একজনকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার Read more

চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!
চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!

টলিউডের আলোচিত দুই মুখ সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। বড় পর্দা হোক বা ওটিটি, বহুবার জুটি হিসেবে দেখা গেছে তাঁদের। Read more

সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে: সেলিনা রহমান
সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে: সেলিনা রহমান

'সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি Read more

মাইক্রোবাসের ধাক্কায় শেরপুরে দুই মাদরাসাছাত্র নিহত
মাইক্রোবাসের ধাক্কায় শেরপুরে দুই মাদরাসাছাত্র নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা Read more

শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? জানে না শ্রমিকরা
শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? জানে না শ্রমিকরা

'মে দিবস' আসলেই দিবসটিকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার প্রায় অর্ধশতাধিকের উপরে শ্রমিক সংগঠনগুলো দিবসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা Read more

বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন