কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা। আমাকে ফজু পাগলা উপাধি দেওয়ার জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। রবিবার (০৯ নভেম্বর) বিকালে ইটনা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেনঅ্যাডভোকেট ফজলুর রহমান।ফজলুর রহমান আরও বলেন, আপনারা জানেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদকে মানুষ অনেক সম্মান করে কোটি কোটি টাকা পাগলা মসজিদে মানুষ দান করে। তাহলে কিশোরগঞ্জের পাগলা মসজিদ এলাকার সন্তান ফজু পাগলার সম্মান কত? তাই যাঁরা আমাকে এই উপাধি দিয়েছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই।’তিনি আরও বলেন, ‘অনেকে বলেছিল, আমি নাকি মনোনয়ন পাবো না। আপনারাও শঙ্কার মধ্যে ছিলেন। আমি আজকে বলতে চাই, জামায়াত শত শত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে। চেষ্টা করেছিল দল থেকে আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়ার জন্য। ফজলুর রহমান আরও বলেন, আমার দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি যে সম্মান দেখিয়েছেন, সে জন্য আমি কৃতজ্ঞ। আমি জানতাম আমার দল আমাকেই মনোনয়ন দেবে। আমার বিরুদ্ধে দেশ-বিদেশে অনেক অপপ্রচার ছিল। আজকে আমি মনোনয়ন নিয়ে এসেছি। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার ভাগ্য বদলে দেব।’ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফজলুর রহমানের স্ত্রী জেলা বিএনপির সাবেক সভাপতি উম্মে কুলসুম, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বপন ঠাকুর, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফোনের স্টোরেজ এক ক্লিকেই স্টোরেজ ক্লিয়ার করবে হোয়াটসঅ্যাপ
ফোনের স্টোরেজ এক ক্লিকেই স্টোরেজ ক্লিয়ার করবে হোয়াটসঅ্যাপ

কমবেশি সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিওসহ বড়-ছোট ফাইল আদান-প্রদান করেন। এসব ছবি, ভিডিও, ফাইল জমা হতে থাকে ফোনের Read more

দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: ফারুক
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: ফারুক

বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। সারাদেশে ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন Read more

শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন
শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন

গল টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই চেহারায় ধরা দিল বাংলাদেশ দলের জন্য। একদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংস, অন্যদিকে দিনের শেষ Read more

গৌরনদীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৌরনদীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল জেলার গৌরনদীতে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বসত ঘরের আড়ার সাথে ঝুলছিলো কলেজ ছাত্রী ইতি শিয়ালীর Read more

ভারতের স্থলবন্দরে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
ভারতের স্থলবন্দরে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি শনিবার (১৭ মে) জানিয়েছে, বাংলাদেশ থেকে শুধুমাত্র Read more

মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা
মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা

মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ রোববার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন