ক্রিট দ্বীপে প্রতিদ্বন্দ্বী দুটি পরিবারের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার পর গ্রিস দেশব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। শুক্রবার অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী মিখালিস ক্রিসোকোইডিস জানান, অবৈধ অস্ত্র রাখাকে এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে, যা আগে একটি লঘু অপরাধ ছিল। পাশাপাশি দেশজুড়ে অস্ত্র লাইসেন্স পুনরায় পর্যালোচনা করা হবে।গত শনিবার ক্রিটের পাহাড়ি গ্রাম ভোরিজিয়ায় সংঘর্ষে ৩৯ বছর বয়সী এক পুরুষ ও ৫৬ বছর বয়সী এক নারী নিহত হন, যারা প্রতিদ্বন্দ্বী দুই পরিবারের সদস্য ছিলেন। এই বন্দুকযুদ্ধের কয়েক ঘণ্টা আগে একটি নির্মাণাধীন বাড়িতে ডিনামাইট বিস্ফোরণ ঘটে, যা একটি পরিবারের মালিকানাধীন ছিল।ঘটনার পর সশস্ত্র পুলিশ দ্রুত গ্রামে পৌঁছায়। নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র চোরাচালান, গাঁজা চাষ এবং গবাদি পশু চুরির মতো অপরাধ দমনে ক্রিটে স্থায়ীভাবে অতিরিক্ত ২০০ পুলিশ মোতায়েন করা হবে।ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সংঘর্ষে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র-যার মধ্যে শটগান এবং অন্তত একটি একে-৪৭ রাইফেল রয়েছে। যা এখনও উদ্ধার করা যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) Read more

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। এ Read more

জুলাই সনদের বিষয়ে শিগগিরই মতামত জানাবে বিএনপি
জুলাই সনদের বিষয়ে শিগগিরই মতামত জানাবে বিএনপি

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী
মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী

জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরাইল
ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরাইল

ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ফারাবি হাসপাতালে ইসরায়েল  হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।সোমবার (১৬ জুন) সামাজিক Read more

অমীমাংসিত ট্রফি নিয়ে ফ্রান্সে সেনেগালের উৎসব
অমীমাংসিত ট্রফি নিয়ে ফ্রান্সে সেনেগালের উৎসব

গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। কিন্তু রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন