তরুণরাই আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শুক্রবার (০৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।ডা. শফিকুর রহমান বলেন, আমি সব সময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে।জামায়াত আমির আরও বলেন, যে তরুণরা দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে পর্বত সমান হস্তিকে দেশ থেকে তাড়িয়েছে, তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে গণগ্রেপ্তার নয়, দোষীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা দোষী তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ
বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ

ভারতের মুম্বাইয়ে বসবাস করেন নম্রতা নাংগিয়া এবং তার স্বামী। তাদের পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে তারা সন্তুষ্ট থাকলেও আরেকটি সন্তান Read more

গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা

গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’রবৃহস্পতিবার (১ জানুয়ারি) তারা এই ঘোষণা Read more

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়ােড ঘোষণা করেছে Read more

শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব
শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনারের ইট খুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান উপলক্ষে রান্নার কাজে ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন