পেসার জাহানারা আলম ইস্যুতে এবার সরব হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই পেসারের ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং আরও এমন ভুক্তভোগীদের সাহস নিয়ে সামনে আসার আহ্বান জানান তিনি। শুক্রবার (০৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তামিম লিখেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।বিসিবি সংশ্লিষ্টদের বাইরে রেখে স্বাধীন তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়ে তামিম বলেন, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।ইতোপূর্বে আরও যারা এমন হেনস্থার শিকার হয়েছেন সবাইকে সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ জানিয়ে তামিম বলেন, জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন। জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!
পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সি শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা মুক্তা খাতুন (২৫)।মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে Read more

ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ২৫
ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ২৫

ইরানে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন এখন পর্যন্ত নেভাতে সক্ষম হননি দমকলকর্মীরা। এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। Read more

গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!
গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!

ময়মনসিংহের গৌরীপুর জংশন এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যাত্রীদের বিশ্রামাগার ডাস্টবিনে পরিণত হয়েছে। পুরো স্টেশন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। Read more

উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা
উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন Read more

এতিমের টাকা আত্মসাৎ: সমাজসেবা কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
এতিমের টাকা আত্মসাৎ: সমাজসেবা কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

মাদারীপুরে সরকারি অর্থ ও এতিমখানার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে এক কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক Read more

সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২
সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ৩ বাসের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১২ জন।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন