বিশ্ব ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হতে পারে ২০২৫ সাল। জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্ব আরও গভীরভাবে নিমজ্জিত হচ্ছে জলবায়ু সংকটে এবং এর ফলে অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, ২০২৩, ২০২৪ ও ২০২৫—এই তিন বছরই রেকর্ডভঙ্গ উষ্ণ বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। চলতি বছরও রেকর্ড রাখা ১৭৬ বছরের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর হওয়ার পথে রয়েছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আগামী সপ্তাহে ব্রাজিলে শুরু হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০-এর আগে।ডব্লিউএমও বলছে, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১১ বছরই ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হিসেবে নথিভুক্ত হবে। পাশাপাশি, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, যা ভবিষ্যতের জন্য আরও তাপ ‘লক ইন’ করে দিচ্ছে।ডব্লিউএমও প্রধান সেলেস্ট সাওলো জানান, এখন এটা স্পষ্ট যে আগামী কয়েক বছরের মধ্যে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা কার্যত অসম্ভব। তিনি ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির কথা উল্লেখ করে বলেন, বিজ্ঞানের তথ্য বলছে, শতাব্দীর শেষ নাগাদ তাপমাত্রা আবার ১.৫ ডিগ্রিতে নামিয়ে আনা এখনো সম্ভব ও অপরিহার্য।প্রতিবেদনে বলা হয়, প্যারিস চুক্তির মূল লক্ষ্য ছিল শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে, এবং সম্ভব হলে ১.৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখা। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বিশ্ব।ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে পৃথিবীর গড় পৃষ্ঠতল তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৪২ ডিগ্রি সেলসিয়াস বেশি। একই সঙ্গে, বায়ুমণ্ডল ও মহাসাগরে তাপ ধারণের পরিমাণও বেড়েছে, যা ২০২৪ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ আরও ২.৩ শতাংশ বেড়েছে, যার মধ্যে ভারত ছিল শীর্ষে, এরপর চীন, রাশিয়া ও ইন্দোনেশিয়া।জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বৃহস্পতিবার ব্রাজিলে এক নেতৃবৃন্দের সম্মেলনে এই ব্যর্থতাকে ‘নৈতিক ব্যর্থতা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রতিটি বছর যখন তাপমাত্রা ১.৫ ডিগ্রির ওপরে থাকে, তখন তা অর্থনীতি ধ্বংস করে, বৈষম্য বাড়ায় এবং পৃথিবীতে স্থায়ী ক্ষতি ডেকে আনে। আমাদের এখনই দ্রুত ও ব্যাপক পদক্ষেপ নিতে হবে—যাতে এই তাপমাত্রা বৃদ্ধির সময়কাল যতটা সম্ভব ছোট, নিরাপদ ও নিয়ন্ত্রিত হয় এবং শতাব্দীর শেষ নাগাদ আমরা আবার ১.৫ ডিগ্রির নিচে ফিরতে পারি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার
জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার Read more

এআই একদিন মানবজাতির শেষ ডেকে আনতে পারে
এআই একদিন মানবজাতির শেষ ডেকে আনতে পারে

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি বাজারে আসা জনপ্রিয় একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসের ওপর গবেষণা চালিয়েছে। এসব টুলসের মধ্যে রয়েছে- ওপেন Read more

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন
ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 'সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি, তাই গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে Read more

নড়াইলে মোবাইল ফোন না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
নড়াইলে মোবাইল ফোন না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়া পৌরসভার সরকারপাড়া এলাকায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্ণা Read more

খানসামায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে শিশুসহ কিশোরের মৃত্যু
খানসামায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে শিশুসহ কিশোরের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক দুইটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে শিশুসহ এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুইটি ঘটনা ঘটেছে ভাবকী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন