উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (০৭ নভেম্বর) দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।গত দুই সপ্তাহে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিয়ংইয়ংকে নতুন করে আলোচনার আমন্ত্রণ জানানোর পর এ উৎক্ষেপণ ঘটলো।দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সন্দেহ করা হচ্ছে এটি একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা উত্তর কোরিয়ার চীনা সীমান্তের কাছাকাছি উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা হয়। এটি প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) পথ অতিক্রম করে সমুদ্রে পতিত হয়।দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নজরদারি ব্যবস্থা উৎক্ষেপণের আগেই প্রস্তুতির বিষয়টি শনাক্ত করে এবং ক্ষেপণাস্ত্রের গতিপথ পর্যবেক্ষণ করে। এই তথ্য জাপানের সঙ্গেও ভাগাভাগি করা হয়েছে বলে জানানো হয়।জাপান সরকারও জানায়, উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পুনর্ব্যক্ত করেন, যা দুই দেশের মধ্যে সম্ভাব্য নতুন বৈঠকের জল্পনা সৃষ্টি করে। যদিও সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি, ট্রাম্প বলেছেন তিনি প্রয়োজনে আবার অঞ্চলে ফিরে কিমের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত।ট্রাম্প প্রথম মেয়াদে ২০১৯ সালে দক্ষিণ ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজমে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিম সাম্প্রতিক আমন্ত্রণে সাড়া দেননি।এরই মধ্যে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের কর্মকর্তাদের ওপর অর্থপাচারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে বিরূপ আচরণ করছে এবং এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা জোট অটুট এবং তাদের মূল লক্ষ্য পিয়ংইয়ংয়ের আগ্রাসন প্রতিরোধ করা।গত মাসেও উত্তর কোরিয়া একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি হাইপারসনিক মিসাইল এবং সমুদ্র থেকে স্থল লক্ষ্যভেদী ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছিল, ঠিক ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের দক্ষিণ কোরিয়া সফরের আগে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে যোগ দেখা যায়নি চরমোনাই পীরের দল Read more

কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে চুরি হয়েছে তিনটি ফায়ার এক্সটিংগুইসার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মাগরিবের নামাজ চলাকালীন সময়ে গেঞ্জি ও লুঙ্গি পরা Read more

রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪১ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস Read more

ইতালিতে বাংলাদেশসহ ৩৭ দেশের নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ
ইতালিতে বাংলাদেশসহ ৩৭ দেশের নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ

ইতালিতে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা দিয়েছে দেশটির সরকার।৷  ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA)-এর বাইরের দেশগুলো থেকে Read more

ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি
ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

প্রচেষ্টা ছিল আরও অনেকটা দিন আগে থেকেই। এমনকি দোরিভাল জুনিয়র আসার আগে থেকেই ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে দেখতে পাওয়ার বড় Read more

‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি
‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদকে ‘চাপ দিয়ে’ অপসারণ করা হলে তা মেনে নেবে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন