জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় প্রায় ৯০০ ইসরায়েলি ঢুকে পড়েছে। জেরুজালেম গভর্নরেটের হিসাবে, এই সংখ্যাটি একদিনে কম্পাউন্ডে প্রবেশ করা ইসরায়েলির মোট সংখ্যা।আল-আকসা কম্পাউন্ডের ধর্মীয় ও প্রশাসনিক দায়িত্ব ইসলামী ওয়াক্‌ফ কর্তৃপক্ষ পরিচালনা করে থাকে। এটি ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পরও বিদ্যমান থাকা ‘স্ট্যাটাস কু’ চুক্তির অধীন চলমান। খবর আল জাজিরার।চুক্তি অনুযায়ী জর্ডান-নিয়ন্ত্রিত ইসলামী ওয়াক্‌ফ কম্পাউন্ডের ধর্মীয় ও প্রশাসনিক কর্তৃপক্ষ আর ইসরায়েল নিয়ন্ত্রণ করে এর চারপাশের নিরাপত্তা ব্যবস্থা। এই ব্যবস্থায় মুসলমানরা পূর্ণ স্বাধীনতায় সেখানে নামাজ পড়তে পারেন। তবে অমুসলিম দর্শনার্থীরা নির্ধারিত সময় ছাড়া প্রবেশ বা প্রার্থনা করতে পারেন না। আল-আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং একই স্থানে অবস্থিত ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পবিত্র বিবেচিত হওয়ায় স্থানটি দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় সোমবার সকালে পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন Read more

আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

আজ সেপ্টেম্বরের তৃতীয় রবিবার, আজ স্ত্রীর প্রশংসা দিবস। আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস (Wife Appreciation Day)। Read more

কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন
কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন

কক্সবাজার জেলায় স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ যখন প্রতিদিনই বাড়ছে, ঠিক তখনই ম্যালেরিয়ায় মৃত্যুর মিছিল শঙ্কার নতুন মাত্রা Read more

বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন
বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন

বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের নারী দলকে বাংলাদেশে পাঠাতে চায় দেশটি। বুধবার (৩০ Read more

শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জাহিদ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন