মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে বেশ কয়েকজন বাংলাদেশিসহ ১৮৪ জনকে আটকের কথা জানিয়েছে স্থানীয় অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষ বলছে, আটককৃতদের কাছে অনুমোদিত কোনো নথি ছিল না।স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রদেশটির একটি ব্যাটারি কারখানায় অভিযান চালান অভিবাসন বিভাগের কর্মকর্তারা। আটককৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী। কর্মকর্তাদের বরাত দিয়ে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, এসব অভিবাসীরা বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে গেছেন। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছর।নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান শুরু হয়। যা প্রায় চার ঘণ্টা ধরে চলে। অভিযোগ ছিল, ওই কারখানায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক অনুমতি বা পরিচয়পত্র ছাড়া কাজ করছেন।কেনিথ তান বলেন, অভিযানের সময় কয়েকজন বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের পেছনে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকানোর চেষ্টা করেন। আটকের পর তাদের লেংগেং অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত

কক্সবাজার শহরে আবির্ভূত হয়েছে দুই দুর্ধর্ষ প্রতারক। তাদের ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, বিত্তশালী পরিবার, এমনকি প্রবাসীরাও। জমির মালিক Read more

সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক
সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। Read more

চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড
চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড

চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবার-এর ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো-তে দেওয়া রায়ে Read more

যশোরে ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু
যশোরে ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু

যশোরে মোটরচালিত ভ্যান উল্টে জাকির হোসেন (৫২) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটির দাসপাড়া Read more

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানায় সংঘটিত এক স্কুলছাত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। এদিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন