ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির মালিক ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও মুম্বাই স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, তারা ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।আরসিবির জন্য প্রাথমিক ভিত্তিমূল্য ধরা হয়েছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা। ব্যবসায়িক কৌশল পুনর্গঠনের অংশ হিসেবেই দল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডিয়াজিও।আইপিএলের পাশাপাশি নারী ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)-এও অংশ নেয় আরসিবি। গত মৌসুমে দুটি প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরুর দলটি।পুরুষ দলের নেতৃত্বে আছেন ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলি, আর নারীদের দলে নেতৃত্ব দিচ্ছেন তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। সাম্প্রতিক সাফল্যের পরও দল বিক্রির খবরে অনেক সমর্থকই বিস্ময় প্রকাশ করেছেন।ডিয়াজিওর এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ভবিষ্যতের বিনিয়োগ কাঠামো পুনর্গঠন করছি। আমাদের মূল ব্যবসায় মনোযোগ দেওয়ার অংশ হিসেবে আরসিবি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিমান্ডে নেওয়া হলো সিরাজদিখানের আ.লীগ নেতা আমজাদ হোসাইনকে
রিমান্ডে নেওয়া হলো সিরাজদিখানের আ.লীগ নেতা আমজাদ হোসাইনকে

জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার পলাতক আসামি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আমজাদ হোসাইনের এক Read more

প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি
প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি

আফ্রিকা মহাদেশের দক্ষিণের একটি ক্ষুদ্র দেশ বতসোয়ানা। এর রাজধানী গ্যাবোরোন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি প্রাচীন আগ্নেয়গিরির পেটের মধ্যে Read more

ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

ভোলায় পৃথক ঘটনায় বিল্লাল হোসেন (২) ও তাহসান ইসলাম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না Read more

গাজায় থামছেই না মৃত্যু মিছিল, নিহত আরও ৪৭
গাজায় থামছেই না মৃত্যু মিছিল, নিহত আরও ৪৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজায় আগ্রাসন শুরুর পর Read more

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাওঃ সুলতান আহমেদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন