ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বুধবার (৫ নভেম্বর) বিকেলে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন।বিকেল ৫টার দিকে বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তা মোড়ে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক আংশিক অবরোধ করেন, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এই সময় ওই পথে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর গাড়ি আটকে পড়লে বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে কমিটি বাতিল ও বিতর্কিত কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন।পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনাস্থল ত্যাগ করেন।বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগ ঘরানার প্রায় ৭০ জনকে বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করে বিতর্কিত কমিটি গঠন করেছেন। এতে দীর্ঘদিন দলের জন্য ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা বঞ্চিত ও অবমূল্যায়িত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াপদা মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন মিয়া, মফিজুর কাদের মিল্টন খান, জাকির হোসেন চৌধুরী, এনায়েত হোসেন, রইসুল ইসলাম পলাশ ও হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।‎ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়াল ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
গোয়াল ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়াল ঘরের মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (৮ Read more

যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে বিমান হামলা বন্ধ করে, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের জরিমানা ৪০ হাজার টাকা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের জরিমানা ৪০ হাজার টাকা

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। অভিযানে এক Read more

দেশের দুই অঞ্চলে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের দুই অঞ্চলে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। Read more

খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় (৫২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন